Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ৪ ডিসি পদে রদবদল, প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২১:৪৯

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর চার গুরুত্বপূর্ণ বিভাগের ডিসি (উপ-পুলিশ কমিশনার) পদে পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন বহাল থাকবে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর