Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে নিখোঁজের পর নির্মাণাধীন ভবনে শিশুর মরদেহ, থানা ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৪

হাতিরঝিলে নিখোঁজের পর নির্মাণাধীন ভবনে শিশুর মরদেহ পাওয়ার ঘটনায় থানা ঘেরাও করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে নিখোঁজের পর নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় তারা সড়কও অবরোধ করে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী (৮) নামের শিশুটির মরদেহ পাওয়া যায়। তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে বাসার পাশের ভবনে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ (২৬ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার কোনো মামলা দায়ের না করায় ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুযোগ সন্ধানী কিছু লোকজন কারণ ছাড়াই উত্তেজনা সৃষ্টি করেছে থানার সামনে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর