Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৪:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:১৬

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোবাবর (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত সোনিয়া ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার উত্তর চর মানিকা গ্রামের মৃত দুলাল বেপারীর মেয়ে। বর্তমানে পশ্চিম চৌধুরীপাড়া গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের ওই বাসায় গৃহকর্মীর কাজ করত।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় জানান, গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের বাসায় কাজ করতেন সোনিয়া। রাতে গৃহকর্তার মেয়ে নুদরাত জাহান নুবাইরা বাসায় গৃহকর্মী সোনিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ২টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিজের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর