Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবির পৃথক অভিযানে ৩ লাখের বেশি ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪

বিজিবির অভিযানে জব্দ হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজার সীমান্তে পৃথক দুই অভিযানে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।

বিজিবি সূত্রে জানা যায়, ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে এ অভিযান দুইটি চালানো হয়। শনিবার ভোর পাঁচটার দিকে ঘুমধুম বিওপির টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক এক কিলোমিটার দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ বসির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বসির উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ওয়ান ব্লকের বাসিন্দা। তিনি আবু সিদ্দিকের ছেলে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর