Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাগ ধরে টান দিলো ছিনতাইকারী, রিকশা থেকে ছিটকে পড়ে আহত ছাত্র

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর চানখারপুল এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক ছাত্র আহত হয়েছে। তিনি পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।

সোমবার রাত সারে ১১টার দিকে চানঁখারপুল মোড় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কোনায় ঘটনাটি ঘটে। এতে তার বাম কাঁধের হাড় ভেঙে যায়।

তাকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন জানান, তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। নাজমুল পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্সের ছাত্র৷ পাশাপাশি ছোট বাচ্চাদের তৈরি পোশাকের ব্যাবসা রয়েছে। আজকেই মাল কিনতে ঢাকায় আসে নাজমুল। রাতে রিকশা যোগে দুইজন বাবুবাজার থেকে গুলিস্তান যাচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের রিকশাটি চানখারপুল বার্ন ইনস্টিটিউটের কোনায় আসলে একটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে নাজমুলের কাঁধে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে নাজমুল রিকশা থেকে ছিটকে পরে গিয়ে আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত নাজমুলের বাম কাঁধের হাড় ভেঙে গেছে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর