Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫০

পুলিশের হাতে গ্রেফতারকৃত যুবলীগ নেতা দুলাল।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় জেলা যুবলীগের এক নেতাকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. শরিফ উদ্দিন দুলাল (৪০) জেলা যুবলীগের সহ-সভাপতি এবং চরবাগডাঙ্গার ফাটাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকায় বসবাস করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন. এম. ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ (সোমবার) রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে (দুলাল) গ্রেফতার করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মো. ইউসুফ ও মো. শাকিলসহ আহত তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর