Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যাত্রাবাড়িতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী খুন হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানায়, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম দীন ইসলাম। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকত। স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়ত সে।

তিনি আরও জানায়, রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তারা, সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনেরা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর