Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্ণফুলী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১২:৪৩ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৪:৫০

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্থানীয় লোকজন নদীতে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ বলেন, ‘মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর