Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৩:৪২ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৫:৩৫

উলটে যাওয়া বাস।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৬ জন।

রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোটো কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আশেক বলেন, সীতাকুণ্ডে নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উলটে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে একজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

সারাবাংলা/এসএন/ এএ