Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের টিকিটের টাকা ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১২:৩১

বন্যার পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ।

কক্সবাজার: ভারী বৃষ্টিতে চট্টগ্রামের জান আলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতে আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আনিসুর রহমান বলেন, ‘মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে যাত্রা বাতিল করে আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজ ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে
পারবে না।’

কক্সবাজার রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বেশ কিছু শিডিউল বাতিল করা হয়েছে। যারা অনলাইনে টিকিট কেটেছেন তার অনলাইনে এবং যারা অফলাইনে টিকিট কেটেছেন তারা অফলাইনে টাকা ফেরত পবেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আবার কখন রেল চলাচল শুরু হবে তা পরবর্তীতে জানানো হবে।

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের মধ্যে যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় একই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর