Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দেয়ালধসে যুবক নিহত, শিশুসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৮:২০ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৮:২৫

চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার দেয়ালধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। আহতরা হলেন— মঞ্জিলা বেগম (৩২), সোহান (৪) ও ছাইফা (২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘দেয়ালধসে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছেন।’

ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ৩ দিন ধরে মাইকিং করছিল জেলা প্রশাসন। নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করা বাসিন্দাদের চলে যাওয়ার আহ্বানও জানানো হয়। এরই মধ্যে এই দেয়াল ধসে মৃত্যুর ঘটনা ঘটল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর