Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরী আবহাওয়ায় শাহ আমানতের ৩ ফ্লাইট ঢাকায় অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৮:৩২

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় ৩টি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার হওয়ায় বিমানগুলো ঢাকায় অবতরণ করবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকায় ফিরে গেছে।

বিজ্ঞাপন

বৈরী আবহাওয়াজনিত কারণে বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর