Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক জীবিত উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৪:০৭ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৫:১৯

এমভি বে হারবার-২ নামের জাহাজটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামে কর্ণফুলী চ্যানেলে অন্য একটি জাহাজের ধাক্কায় এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজটি পাথর নিয়ে ঢাকায় যাচ্ছিল।

কোস্ট গার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের দ্রুত তৎপরতায় জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রাত ৩টায় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি বে হারবার-২’ নামক লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে আটজনকে এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। জাহাজটিতে থাকা মোট ১২ জন নাবিককে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড। লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের সচিব নাসির উদ্দিন বলেন, ‘ডুবে যাওয়া লাইটার জাহাজটি বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। তবে দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও সচল রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর