Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আসল অস্ত্র নামে লাইটার বিক্রি, প্রতারক চক্রের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১১:০৭

রিভলবার আকৃতির লাইটার।

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলভার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার উদ্দিন।

আটকরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে রিভলভার আকৃতির একটি লাইটার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এটি আগ্নেয়াস্ত্র হিসেবে প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটি ধাতব নির্মিত একটি শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা রিভলভার পিস্তলের মতো। এটি চীনে তৈরি এবং বিউটেন গ্যাস দিয়ে পুনরায় ব্যবহার করা যায়।

বিজ্ঞাপন

ওসি ইফতেখার উদ্দিন বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে রিভলভার আকৃতির একটি লাইটার উদ্ধার করা হয়।  অভিযানে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর