Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চবি করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৯:৪১ | আপডেট: ২৫ জুন ২০২৬ ২২:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিং পরিবহনসহ অন্যান্য সরকারি যানবাহন) ছাড়া অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব মূল ফটক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র অথবা ব্যাংক স্লিপ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের উত্তর ও দক্ষিণ ক্যাম্পাসসংলগ্ন আবাসিক এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর