Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাউজানে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২৩:৫৪

মরদেহ। প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজানের উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সমাজসেবক হিরু বলেন, ‘মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।’

বিজ্ঞাপন

রাউজান থানার অফিসার (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর