Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘নিনেমিয়া’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৪:৩১

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসছে ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’।

জাহাজটি বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে জাহাজটি তেল নিয়ে আসছে। এর আগে, গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে এসেছিল। দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জাহাজটি তেল নিয়ে বাংলাদেশে এল।

এছাড়া, গত মাসের মাঝামাঝি সময়ে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামে আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে এসেছিল।

বিজ্ঞাপন

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে যায়। ফলে, অপরিশোধিত তেলের সংকট দেখা দেয় এবং দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইর্স্টান রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম ১৪ এপ্রিল থেকে ‘প্রায় বন্ধ’ হয়ে যায়। এরপর ৬ মে ‘এমটি নিনোনিয়া’ প্রথমবার তেল নিয়ে এলে ইর্স্টান রিফাইনারি পুরোদমে উৎপাদনে ফেরে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর