Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৭:৪২

চট্টগ্রামে বজ্রপাতে নিহত মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রা‌মের বাঁশখালী‌ উপজেলায় বজ্রপা‌তে মাওলানা আব্দুল্লাহ (৪০) না‌মে এক শিক্ষকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।‌ সোমবার (২৫ মে) সন্ধ‌্যায় বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

মাওলানা আব্দুল্লাহ সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক ও সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল আহমদের ছেলে।

সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষক মাওলানা আব্দুল্লাহ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে আব্দুল্লাহ আহত হন। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, ‘পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত ওই শিক্ষকের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর