Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে রেললাইনের পাশে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৭:১৩

মরদেহ: প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান জানান, রেল লাইনের পাশে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এখনও পরিচয় শনাক্ত হওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করছি, সকালে কোনো একসময় ট্রেনের ছাদ থেকে পরে লোকটি মারা গেছেন। শরীরে মারাত্মক কোনো ক্ষতচিহ্ন নেই। তবে নাক-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর