Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৪:৪৩

ওয়াহিদুল আলম

চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক ওয়াহিদুল আলম চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টায় বন্দর থানার নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি জানান, পুলিশের কাছে অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়, চাঁদাবাজ মানেই সে কেবল একজন অপরাধী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ব্যবসায়ী বা ব্যক্তি থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করলে, তাকে এই মামলায় গ্রেফার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

এই বিষয়ে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর