Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত অটোরিকশায় গাছের ডাল পড়ে চালক নিহত, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:২০

রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত চলন্ত অটোরিকশার ওপর গাছের ডাল ভেঙে পড়ে চালক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত চলন্ত অটোরিকশার ওপর গাছের ডাল ভেঙে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম সেলিম (৪০)। তিনি কদমতলী ইউনিয়নের আজিজনগর এলাকার লিয়াকত আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও চিকিৎসকরা জানান, চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি অটোরিকশা মরিয়মনগর কাটাখালী এলাকায় পৌঁছালে একটি বড় গাছের ডাল হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান এবং তিন যাত্রী আহত হন। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘ঘটনার পর সড়ক থেকে গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর