Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পহেলা বৈশাখের আনন্দ চিরকাল বাঙালির জীবনে বিরাজ করুক’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসূত্রে আবদ্ধ করে। এ আনন্দ-উৎসব বাঙালির জীবনে চিরকাল বিরাজমান থাকুক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একইসঙ্গে তিনি নতুন সরকারের সফলতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মেয়র আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ সংস্কারের বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের প্রধান ফটকের সংলগ্ন প্রাঙ্গণে স্থাপিত বৈশাখী স্টলগুলো। এসব স্টলে দেশীয় খাবার, পিঠা-পুলি, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী নানা সামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

মেয়র ডা. শাহাদাত হোসেন আগত অতিথিদের সঙ্গে নিয়ে বৈশাখী স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, যেখানে নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরা হয়।

এ ছাড়া তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য এবং জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।

সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজন ছিল বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বৈশাখী স্টল, সাংস্কৃতিক পরিবেশনা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস।

 

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

বৈশাখে স্নিগ্ধ অপু বিশ্বাস
১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর