Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহ আমানতে আরও ৬টি ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২৩:৪৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জানান।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দোহা থেকে আগত একটি ফ্লাইট এবং মাস্কাটগামী একটি ফ্লাইট।

এ ছাড়া, এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত একটি ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত একটি ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কিছু ফ্লাইট স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি ফ্লাইট এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট আজ চালু ছিল।

ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট ২৮৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর