Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৮:২৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:৪০

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান

চট্টগ্রাম: চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তার সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে নগরীর সিআরবি এলাকায় এসপির বাংলো বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার পা গুরুতরভাবে ভেঙে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর