Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১২:৩১ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১৪:৫১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীদের মধ্যে চলা মারামারি থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর ১৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত সাকিবের বাড়ি নোয়াখালী জেলায়। মাহাদিনগর এলাকাতেই থাকতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনসুর আলী জানান, তারা নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি বাঁধে। তখন সাকিব তাদের মারামারি থামাতে যান। এসময় ধাক্কা লেগে সাকিব ফ্লোরে বালুর মধ্যে পড়ে অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাকিবকে মারধর করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে মনসুর আলী বলেন, ‘তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ধাক্কা লেগেই তিনি পড়ে গিয়েছেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর