ঢাকা: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরা জসিমউদ্দীন রোডে দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আনোয়ারুল হকের ছেলে ইয়াছিন আরাফাত বলেন, তাদের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামে। বর্তমানে দক্ষিনখান এলাকায় থাকেন। উত্তরায় তাদের মোটর গ্যারেজ আছে।
তিনি আরও জানান, রাতে কাজ শেষে পায়ে হেঁটে উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড় পার হচ্ছিলেন। এ সময় যেকোনো যানবাহনের ধাক্কায় আহত হয়। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রাতে উত্তরা জসিম উদ্দিন রোড এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।