Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৮:১২

ঢাকা: বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে নাগরিকরা সরাসরি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন সে জন্য ‘ক্লিন কেয়ার’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ক্লিন কেয়ার’ অ্যাপের এ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করতে সিটি করপোরেশনে এসে অভিযোগ না করে এই ক্লিন কেয়ার আ্যাপসের মাধ্যমে সরাসরি অভিযোগ করা যাবে। এর মাধ্যমে অভিযোগের বিরুদ্ধে কতটুকু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিও ক্লিন কেয়ার অ্যাপের মাধ্যমে জানা যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে আমরা স্বচ্ছ, জবাবদিহিতামূলক, দুর্নীতি মুক্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিজ্ঞা বদ্ধ। প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা কত দ্রুত সাড়া দিচ্ছে সেটা ট্রাক করা হবে। অবহেলার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, কোন এলাকায় দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে, সেটিও এই ক্লিন কেয়ার অ্যাপের মাধ্যমে মনিটরিং করবে সিটি করপোরেশন। এই ক্লিন কেয়ার অ্যাপ সিটি করপোরেশনের জবাবদিহিতার সেতুবন্ধন হবে।

আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সনাতন থেকে ডিজিটাল রূপান্তরের দিকে নিয়ে যেতে কাজ করছে সিটি করপোরেশন। কোন এলাকায় কতটুকু আবর্জনা হচ্ছে, কোন আবর্জনা কতটুকু হচ্ছে, তা ডেটাবেজের মাধ্যমে বিশ্লেষণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর