Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড্ডার খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৮:৩৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাত (২৫) বছরের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১৭ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাঁতারকুল ইয়াসিন নগর খালের পানি থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।

​বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাঁতারকুল ইয়াসিন নগর খালের পানির কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এর পর ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানায়, ধারণা করা হচ্ছে কয়েকদিন পানিতে থাকায় মরদেহটি পচন ধরেছে। পচনের ফলে আঘাতের কোনো চিহ্ন বোঝা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তার পরনে ছিল একটি কালো জিন্স প্যান্ট এবং হাফ হাতা চেক শার্ট।​ তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর