Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উঠছিলেন মৌমিতা পরিবহনে, ঠিকানার চাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৭:৩২ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:৩৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর চানখারপুল এলাকায় দুই বাসের চাপায় পড়ে জয়দেব (৪০ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় ঘটনাটি ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৪ টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবকের বাড়ি বরিশাল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন।

পথচারী মো. মুছা গাজী বলেন, বিকেলে ওই যুবক ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এর পর দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে মারা যায়। বাস দুটি স্থানীয়রা আটক করে রেখেছে।

বিজ্ঞাপন

হাসপাতালে জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে এক ওষুধ কোম্পানিতে ডিস্ট্রিবিউটরের কাজ করেন। সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের যাত্রাবাড়ী এলাকায় থাকেন। বিকেলে তার বাসায় যাওয়ার কথা ছিল। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেলে এসে জয়দেবের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর