Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর শান্তিবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ২২:৫০

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের একটি বাসা থেকে ফাহিমুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে শন্তিবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফরিজ উদ্দিন মন্ডল বলেন, খবর পেয়ে শান্তিবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সকালে জরুরী জাতীয় সেবা ৯৯৯’র মাধ্যমে খবর পেয়ে শান্তিবাগের বাসায় যায়। দরজা ভেঙে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এসআই বলেন, মৃত ফাহিমের বাড়ি উত্তরখান কাচকুরা এলাকায়। বাবার নাম আব্দুল মান্নান। বর্তমানে শান্তিবাগের বাসায় শ্রী দেব নামে একজনের সাথে ভাড়া থাকতো। এবং বিমানবন্দর সিভিল এভিয়েশনে লোডারের কাজ করতো। দুইদিন আগে রুমমেট শ্রীদেব রাঙ্গামাটি যায়। আজ সকাল ৮টার দিকে ফ্যানের সাথে লুঙ্গি পেচিয়ে ছবি তুলে শ্রীদেবের কাছে পাঠায়। এবং লিখে দেয় আমি আত্মহত্যা করতেছি। কিন্তু শ্রীদেব প্রায় একঘন্টা পর মোবাইলে বিষয়টি দেখত পেয়ে ৯৯৯ ফোন দেয়।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন কারন জানা যায় নি। বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর