Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় সরণির কলমিলতা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১২:১০ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:১৪

ঢাকা: রাজধানীর বিজয় সরণি মোড়সংলগ্ন দুইতলা কলমিলতা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ৫ মিনিটের দিকে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, দুইতলা বাজারের নিচতলায় কাঁচাবাজার, কসাইখানা ও বিভিন্ন দাহ্য পণ্যের দোকান ছিল। আর ওপরের তলায় সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর