Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ০০:২৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে অক্সিজেন কোম্পানির লরির ধাক্কায় নয়ন সরদার (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। সে একটি গ্যারেজে কাজ করত।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তেজগাঁও কলোনী বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নয়নের বাবা মো. আলী সরদার জানান, তাদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার কিষাণবাজার গ্রামে। বর্তমানে থাকে তেজগাঁও বেগুনবাড়ি বিবিরঘাট এলাকায়। দুই ভাইয়ের মধ্যে নয়ন ছিল বড়। সে তেজগাঁও কলোনী বাজারের পাশে একটি গ্যারেজে কাজ করতো। সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে গ্যারেজে যাচ্ছিল সে। পথে তেজগাঁও শিল্পাঞ্চলে অরিয়ন ওষুধ কোম্পারির সামনের রাস্তায় লিনডা অক্সিজেন কোম্পানির একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নয়ন। পরে স্থানীয়রা গাড়িটি আটক করে। তখন গাড়ির স্টাফ আহত নয়নকে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর