Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে গিয়ে নিত্যপণ্যের মূল্য যাচাই করলেন বিরোধীদলীয় নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৬:৪০

কাঁচা বাজার পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর।

ঢাকা: মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে বাজার পরিদর্শনকালে তিনি নিত্যপণ্যের বাজারমূল্য যাচাই করেন এবং কাঁচামাল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় ব্যবসায়ীরা বিরোধীদলীয় নেতার নিকট তাদের নানা সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের আহ্বান জানান। আমীর তাদের সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরেক সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর