Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৮:১৪

ঢাকা: রাজধানী ডেমরায় বড়ভাঙ্গা বাইপাস রোডে মোটরসাইকেলের ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৪ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যায়।

মৃত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।

তিনি আরও জানান, রাতে বাসার কিছুটা অদূরে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সে।

বিজ্ঞাপন

ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে বড়ভাঙ্গা বাইপাস এলাকায় রাস্তা পার হচ্ছিল ওই বৃদ্ধা। এসময় একটি মোটরসাইকেল ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর