Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী থেকে ২টি গ্রেনেড উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:২১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:০০

ঢাকা: রাজধানীর ডেমরা ঘাট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, র‌্যাব-১০ বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় রাজধানীর ডেমরা ঘাট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করেছে। অপর একটি অভিযানে দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকা থেকে একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন বলেন, এই অভিযান প্রমাণ করে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর