ঢাকা: কামরাঙ্গীরচরের টেকেরহাটিতে ওয়াজ উদ্দিন স্কুলের পাশে একটি প্রিন্টিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম সারাবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, কামরাঙ্গীরচরের টেকেরহাটিতে ওয়াজ উদ্দিন স্কুলের পাশে একটি প্রিন্টিং কারখানায় আমরা রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ১১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। হাজারীবাগ ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তালহা বিন জসিম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানা যাবে।’