Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৬:১৪

প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কের পাশে দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করা এবং একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরির কর্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের নাম (DMC Beautification Project) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সৌন্দর্যবর্ধন প্রকল্প।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন করেন, দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আবদুস সালাম বলেন, সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে। ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে। যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা করলেও আইনি প্রক্রিয়ায় তা করতে হবে।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। তবে তা যেন রক্ষা করা যায়, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অধিক দোকান যাতে বসতে না পারে সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজপথে কেউ কিছু ফেলব না, এই শপথ নিতে হবে প্রতিটি নাগরিককে। তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব। রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। চিকুনগুনিয়া, ডেঙ্গু আসার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের পরিচালক এয়ার কমোডর, জনাব মাহবুবুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল, মোঃ আসাদুজ্জামানসহ, বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ।

অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেইন রাস্তা এবং দেয়াল গুলোর সৌন্দর্য বৃদ্ধি করন এবং একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরির প্রাথমিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এরআগে গত কয়েকদিন ধরে হাসপাতালের সামনে ​দেয়ালে রঙিন ও নান্দনিক গ্রাফিতি বা ফ্লোরাল পেইন্টিং করা হয়।

বিজ্ঞাপন

পরীমণির বৈশাখী স্মৃতি
১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর