Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজারবাগে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৭:১৯

ঢাকা: রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে গোসল দিতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে পুকুরে তলিয়ে যায় সে। পরে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় পৌণে ২টার দিকে মারা যায় সে।

হাসপাতালে মৃত সাকিবুল হাসানের বাবা আব্দুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিব রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়তো। গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নঠাইগাড়ি গ্রামে। এক ভাই এক বোনের মধ্যে সাকিব সবার বড়।

বিজ্ঞাপন

তিরি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে খেলার কথা বলে বাসা থেকে বের হয় সাকিব। এরপর বন্ধুদের মাধ্যমে জানতে পারি রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে বড় মসজিদের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর