Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কারাগারে বন্দি মানবতাবিরোধী মামলার আসামির ঢামেকে মৃত্য

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:০৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পিরোজপুর জেলার মানবতাবিরোধী মামলার আসামি আব্দুল মান্নান হাওলাদার(৮৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষী ওই বন্দিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কারা সূত্রে জানা গেছে, ওই আসামির বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হেতালিয় গ্রামে। বাবার নাম হাসান আলী হাওলাদার। পিরোজপুর ভান্ডারিয়া থানার মানবতা বিরোধী মামলার আসামি ছিলেন তার কয়েদি নম্বর৭২৯০/এ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর