Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইন কবরস্থানে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৯:০৪ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০০:৩৬

ঢাকা: রাজধানীর জুরাইন কবরস্থানে কার্টনের ভিতরে থেকে এক দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুড় আড়াইটার দিকে জুরাইন কবরস্থানের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, দুপুরে খবর পেয়ে জুরাইন কবরস্থানের ভিতর থেকে ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি একটি কাগজের কার্টনের ভিতরে ছিল।

এসআই আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি কার্টনের ভিতরে করে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর