Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেইন টিউমারে জবি শিক্ষকের মৃত্যু, উপাচার্যের শোক প্রকাশ

জবি করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১২:৪৫

সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম।

জবি: দীর্ঘদিন দুরারোগ্য ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে ইন্তেকাল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম। তার মৃত্যুতে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জবি পরিবারের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় মহান আল্লাহ তা’আলার নিকট প্রার্থনা করে বলা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক প্রদান করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন শিশু সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলার চাঁদখালীস্থ নিজ গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর