Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত পুরাতন বাণিজ্য মেলার মাঠে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:৩৫

সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রোববার (১৫ মার্চ) ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঈদ জামাত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সভায় জানানো হয়, নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য ৩টি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থা রাখা হবে।

বিজ্ঞাপন

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা যেমন ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এ বিষয়ে অবহিত করতে হবে।

সভায় ডিএনসিসির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর