Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৯ মার্চ ২০২৬ ২৩:০৫

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা চান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসারের সভাপতি কাওসার আজম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক।

প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।’ তিনি সিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক। তিনি বলেন, ‘সিরাজগঞ্জের মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মিল্ক ভিটার পণ্যগুলো মানসম্মত এবং প্রান্তিক কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।’

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল, সেলিম খান, বর্তমান সহ-সভাপতি ও ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক হাসনায়েন তানভীর ইমন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল সাফি, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মেহেদী ডালিম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আতিক হাসান, দফতর সম্পাদক ও ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমুখ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আব্দুল হামিদ সরকার। অনুষ্ঠানে সিসারের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর