Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৬:২২ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৭:৪৫

ঢাকা: রাজধানীর চকবাজার হরনাথ সেন রোডে একটি বাসা থেকে রিপা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হরনাথ সেন রোডের বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ।

মৃত রিপা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার কমলাপুর গ্রামের সৈয়দ আলী মাতব্বরের মেয়ে। বর্তমানে চকবাজার হরনাথ সেন রোডে একটি বাসায় স্বামী আরিফ শেখকে নিয়ে থাকতো। আরিফ একটি গার্মেন্টে চাকরি করে। স্ত্রী রিপা গৃহিণী ছিল।

হাসপাতালে রিপার স্বামী আরিফ শেখ জানান, রিপার আরেকটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে তার সঙ্গে মাঝেমাঝেই ঝগড়া লাগতো। আজ সকালেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় রিপার সঙ্গে। এ সময় রিপাকে চড়থাপ্পড় মেরে কাজে চলে যান আরিফ।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুপুরে প্রতিবেশীরা ফোন দিয়ে জানায় রিপা ঘরে আত্মহত্যা করেছে। দ্রুত বাসায় এসে প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে রিপাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর