Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েন্সল্যাবে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০৪:০৪

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবেটরি এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড মসজিদের বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১)।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, সেগুনবাগিচা গণপূর্ত অফিসে চাকরি করেন বাবা সাজু আহমেদ। মেয়ে সুমাইয়া ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের বাসা দক্ষিণ শাহজাহানপুরে। রাতে বাবা-মেয়ে মোটরসাইকেল যোগে সায়েন্সল্যাব থেকে বাসায় যাচ্ছিলেন। পথে সায়েন্সল্যাব মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাবা সাজু আহমেদ। আর আহত অবস্থায় সুমাইয়াকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর