Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু

ঢাবি করেস্পন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের ঢাবি কমিটির সাধারণ সম্পাদক (একাংশ) মাঈন আহমেদ। তিনি জানান, মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি, রিকভারি চলছে।

কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মেঘদা ডাকসু নির্বাচনের পর থেকেই অসুস্থ ছিল, তাকে আমরা অনেকগুলো মেডস (ওষুধ) নেওয়া অবস্থায় পাই, উনি সুস্থ হলে কারণ জানা যাবে।’

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ছাত্র মৈত্রী নেতা জাবির আহমেদ জুবেল। তবে কেন বা কিভাবে তিনি অসুস্থ হন সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

বিজ্ঞাপন