Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেস থেকে জবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান নাবিল প্রামানিক (২৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রজনী চৌধুরী রোডের একটি ছয়তলা ভবনের ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ইমরানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামে। তার বাবা মো. শফিকুল ইসলাম প্রামানিক।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্যাহ জানান, সকালে কাজের সহায়িকা দরজায় কড়া নাড়লেও সাড়া না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তিনি ওই ফ্ল্যাটে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। তবে একজন দুই মাস আগে বাসা ছেড়ে যান এবং অন্যজন ভোট দিতে গ্রামের বাড়িতে ছিলেন। ঘটনাকালে ইমরান একাই বাসায় ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

ইমরানের ফ্ল্যাটমেট জুয়েল কবির জানান, ‘৪ বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে মাষ্টার্স শেষ করে ইমরান। এরপর থেকে চাকরি খুজছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে সে হতশাগ্রস্থ ছিল। কয়েক দিন ধরে একাই ছিল বাসায়। আজ সকালে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছে।’

সারাবাংলা /এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর