Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১২:৩৫

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন, রেললাইনের পাশে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে। পরে কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয় কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর