Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৭

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ২৩:৫৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:০১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন- ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ ( ২৮) ও হাবিব (৩৫)।

দগ্ধ ও তাদের সহকর্মীরা জানান, রাতে কারখানার ভেতর কাজ করার সময় বয়লার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। তখন আশপাশে থাকা কর্মচারীরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে তিন জনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর