Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি, কারখানার মালিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২০:৪২

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে কারখানার মালিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার অভিযোগে কারখানার মালিক সদের আলী-কে গ্রেফতার করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া এসময় ওই দোকান থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত সদের আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্সের মালিক।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষি বিভাগের সহায়তায় মেসার্স সদের ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় দোকান মালিক সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন ও বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জব্দকৃত সারগুলো দ্রুত বিক্রি করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদের আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর